বাংলাদেশ ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ‘প্রক্সি ডাকাত’, বাড়ছে আতঙ্ক

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে ‘প্রক্সি’ পরিচয়ে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ডাকাত চক্র। তাদের কাছে রয়েছে র‍্যাব বা ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ, পিস্তল ও ওয়াকিটকি—যা দেখে সহজেই সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন।

টার্গেট করা ব্যক্তিকে গাড়িতে তোলার সময় পুরো ঘটনাটি দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মতো মনে হলেও, বাস্তবে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। সুযোগ বুঝে সড়কে ওত পেতে থেকে তারা অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটাচ্ছে।

গত ২৫ এপ্রিল রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে সালমান মাহবুব জয় নামে এক ব্যবসায়ীকে র‍্যাব পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে ৬৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য বলে জানা গেছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ভালুকা এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে সড়কে ব্যারিকেড দিয়ে প্রায় ১৪ টন রড ডাকাতির ঘটনাও ঘটে। এছাড়া সম্প্রতি রাজধানীর ডেমরা এলাকায় একই কৌশলে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে আটক করেছে র‍্যাব।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে সারা দেশে ১৩৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। একই সময়ে দস্যুতার মামলা হয়েছে ৪৩৯টি। রাজধানীতে এ সময়ে ১২টি ডাকাতি ও ৭৬টি দস্যুতা মামলা দায়ের হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের পর সর্বস্ব লুটে নিচ্ছে। আরেকটি চক্র ধনাঢ্য বাসাবাড়ি টার্গেট করে রেকি শেষে রাতের আঁধারে ডাকাতি চালাচ্ছে। এসব চক্রে যুক্ত হচ্ছে বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্যরাও।

অপরাধীরা গ্রেপ্তার এড়াতে বস্তি এলাকার নারী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে। বাসাবাড়িতে ডাকাতির আগে সড়কের বিভিন্ন স্থানে বিশেষ সংকেত এঁকে রেখে যায় তারা, যাতে অপারেশনাল দল সহজে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে।

ড. তৌহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের ভয় ও আস্থাকে কাজে লাগিয়েই এসব অপরাধী চক্র বেপরোয়া হয়ে উঠছে।

এদিকে, সংঘবদ্ধ অপরাধ দমনে কাজ করছে র‍্যাব। বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, এসব চক্র কৌশল বদলে ছোট ছোট গ্রুপে কাজ করায় নির্মূল করতে সময় লাগছে। তবে প্রতিটি ঘটনায় দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার করে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে র‍্যাব।

kalprakash.com/SAS
বুধবার, ৬ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ‘প্রক্সি ডাকাত’, বাড়ছে আতঙ্ক

প্রকাশিত: ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬