সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৬:৩৯

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি ট্যাংকে হিজবুল্লাহর হামলা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:২০
শেয়ার: mail
যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি ট্যাংকে হিজবুল্লাহর হামলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে একটি ইসরায়েলি ট্যাংকে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার (৫ মে) স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে বিয়্যাদা শহরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংগঠনটি।

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, ইসরায়েলি মার্কাভা ট্যাংকটিকে লক্ষ্য করে চালানো হামলায় সেটি ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। হামলাটি সফল হয়েছে বলেও জানায় তারা।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবানন ও দেশটির জনগণের সুরক্ষায় এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। (সূত্র: আল জাজিরা)

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি ট্যাংকে হিজবুল্লাহর হামলা

বিস্তারিত কমেন্টে