বাংলাদেশ ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ Logo রুহিয়ায় গোয়ালঘর থেকে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার, গ্রেফতার ১ Logo পিরোজপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য সুলতানা জেসমিনের মতবিনিময় সভা Logo পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ছয় পদের চারটিই শূন্য: বছরের পর বছর জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস Logo ১৪ মাদক কারবারি, মাদকসেবী ও জুয়ারু গ্রেপ্তার Logo সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু Logo ১১-দলীয় জোটের গণমিছিল Logo সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Logo ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

ট্রাফিক অপরাধে লাইসেন্স স্থগিত বা বাতিলের ঝুঁকি

সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সরকার। এখন থেকে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে নির্দিষ্ট পয়েন্ট যুক্ত থাকবে, যা ট্রাফিক আইন ভাঙলে ধাপে ধাপে কেটে নেওয়া হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) নামে একটি অ্যাপের মাধ্যমে এই কার্যক্রম দেশব্যাপী একযোগে বাস্তবায়ন করা হবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের জন্য ১২ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট ট্রাফিক অপরাধের ক্ষেত্রে এসব পয়েন্ট কেটে নেওয়ার বিধান রয়েছে, যা সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর তফসিলে উল্লেখ করা হয়েছে।

আইন অনুযায়ী, একই ধরনের অপরাধ বারবার করলে বা পয়েন্ট শূন্যে নেমে এলে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স স্থগিত, প্রত্যাহার কিংবা বাতিল করা হতে পারে। এর পাশাপাশি অর্থদণ্ড বা কারাদণ্ডের বিধানও বহাল থাকবে।

বিআরটিএ বলছে, নতুন এই অ্যাপের মাধ্যমে অপরাধ শনাক্ত ও শাস্তি প্রয়োগ প্রক্রিয়া আরও কার্যকর হবে। এতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এ অবস্থায় সব মোটরযান চালককে বিদ্যমান আইন মেনে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

kalprakash.com/SAS

মঙ্গলবার, ৫ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ

ট্রাফিক অপরাধে লাইসেন্স স্থগিত বা বাতিলের ঝুঁকি

প্রকাশিত: ১০:৩৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬