বাংলাদেশ ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ Logo রুহিয়ায় গোয়ালঘর থেকে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার, গ্রেফতার ১ Logo পিরোজপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য সুলতানা জেসমিনের মতবিনিময় সভা Logo পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ছয় পদের চারটিই শূন্য: বছরের পর বছর জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস Logo ১৪ মাদক কারবারি, মাদকসেবী ও জুয়ারু গ্রেপ্তার Logo সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু Logo ১১-দলীয় জোটের গণমিছিল Logo সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Logo ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট, কমিশন গঠনের প্রস্তাব

ফাইল ছবি

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ওই রিটে সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতাও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

রিটে এসব বিষয়ে তদন্তের জন্য একটি কমিশন গঠনের মাধ্যমে অনুসন্ধান পরিচালনার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখার আবেদন করা হয়েছে।

রিটটি জনস্বার্থে দায়ের করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ। তিনি রোববার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। এতে কেবিনেট সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।

সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ জানান, এ বিষয়ে দুপুরে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে একই আইনজীবী অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন, যা হাইকোর্ট খারিজ করে দেয়। পরবর্তীতে সেই আদেশের বিরুদ্ধে আপিল আবেদনও করা হয়।

২০২৪ সালের ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা বহাল রাখে। এরপর আবারও সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে নতুন রিট করা হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। রাষ্ট্রপতির অনুরোধে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই ওই সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানা যায়।

kalprakash.com/SS

সোমবার, ৪ মে ২০২৬
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট, কমিশন গঠনের প্রস্তাব
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ

ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট, কমিশন গঠনের প্রস্তাব

প্রকাশিত: ০১:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬