বাংলাদেশ ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ Logo রুহিয়ায় গোয়ালঘর থেকে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার, গ্রেফতার ১ Logo পিরোজপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য সুলতানা জেসমিনের মতবিনিময় সভা Logo পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ছয় পদের চারটিই শূন্য: বছরের পর বছর জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস Logo ১৪ মাদক কারবারি, মাদকসেবী ও জুয়ারু গ্রেপ্তার Logo সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু Logo ১১-দলীয় জোটের গণমিছিল Logo সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Logo ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

“আমার ছেলেকে এভাবে মরতে হবে, তা কখনও ভাবিনি”— কান্নায় ভেঙে পড়লেন জামিলের বাবা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) সকালে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।

মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবারের সদস্যরা এবং স্বজনরা। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় জামালপুরের উদ্দেশে, যেখানে আজ মাগরিবের পর জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

প্রিয় সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা জহুরুল হক। তিনি বলেন, বাবা হিসেবে এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। দুই ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছি। কখনও ভাবিনি আমার ছেলেকে এভাবে মরতে হবে। আল্লাহ জানেন তাকে কীভাবে কষ্ট দেওয়া হয়েছে।

নিহত লিমনের মামা জানান, জামালপুরের মাদারগঞ্জে বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। লিমন তার ব্যক্তিগত বা রুমমেট সংক্রান্ত কোনো সমস্যার কথা পরিবারকে জানায়নি।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার চাই।

উল্লেখ্য, ২৭ বছর বয়সী জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর ২৫ এপ্রিল তার মরদেহ উদ্ধার করা হয়।

kalprakash.com/SS

সোমবার, ৪ মে ২০২৬
“আমার ছেলেকে এভাবে মরতে হবে, তা কখনও ভাবিনি”— কান্নায় ভেঙে পড়লেন জামিলের বাবা
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ

“আমার ছেলেকে এভাবে মরতে হবে, তা কখনও ভাবিনি”— কান্নায় ভেঙে পড়লেন জামিলের বাবা

প্রকাশিত: ১২:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬