মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০১:২৫
শিরোনাম
একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ

নাহিদ রানার দুর্দান্ত বোলিং, ৯ বছর পর পিএসএল শিরোপা জিতল পেশোয়ার জালমি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:৪১
শেয়ার: mail
নাহিদ রানার দুর্দান্ত বোলিং, ৯ বছর পর পিএসএল শিরোপা জিতল পেশোয়ার জালমি

সংগৃহীত ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়ে ৯ বছর পর আবারও চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখান বাংলাদেশের পেসার নাহিদ রানা।

প্রথমে ব্যাট করে হায়দরাবাদ কিংসমেন মাত্র ১২৯ রানে অলআউট হয়। তাদের হয়ে সাইম আইয়ুব সর্বোচ্চ ৫৪ রান করেন। পেশোয়ারের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অ্যারন হার্ডি, তবে ম্যাচে নজর কাড়েন নাহিদ রানা, যিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন।

ম্যাচের শুরু থেকেই হায়দরাবাদ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ওপেনিং জুটি কিছুটা ভালো শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। নাহিদ রানা তার স্পেলে গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে আউট করেন এবং হুনাইন শাহকে উইকেট মেইডেন ওভারে ফেরান। চাপের মধ্যে থাকা হায়দরাবাদ শেষ পর্যন্ত ১৮ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পেশোয়ার জালমিরও। প্রথম ওভারেই তারা দুই উইকেট হারায়। অধিনায়ক বাবর আজম গোল্ডেন ডাক মেরে ফিরে যান, যা ম্যাচের শুরুতে চাপ তৈরি করে।

তবে এরপর অ্যারন হার্ডি ও আবদুল সামাদের জুটিতে ঘুরে দাঁড়ায় পেশোয়ার। হার্ডি আক্রমণাত্মক ব্যাটিং করে দলের ভিত গড়ে দেন, পরে সামাদ ৩৪ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ দিকে দ্রুত রান তুলে লক্ষ্য পূরণ করে পেশোয়ার জালমি।

২৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিয়ে ৯ বছর পর আবারও পিএসএল শিরোপা ঘরে তোলে পেশোয়ার জালমি। এটি অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে তাদের প্রথম শিরোপা।

ম্যাচ শেষে নাহিদ রানার বোলিং পারফরম্যান্সকেই টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে, যা হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ ভেঙে দিতে বড় ভূমিকা রাখে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৪ মে ২০২৬ | Globe kalprakash.com

নাহিদ রানার দুর্দান্ত বোলিং, ৯ বছর পর পিএসএল শিরোপা জিতল পেশোয়ার জালমি

বিস্তারিত কমেন্টে