বাংলাদেশ ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

আবারও রেকর্ড গড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্র, এক মাসে ৭৬০ মিলিয়ন ইউনিট উৎপাদন

রামপাল বিদ্যুৎকেন্দ্র (ফাইল ছবি)

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে। গত এপ্রিল মাসে কেন্দ্রটি ৭৬০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, পুরো মাসজুড়ে কেন্দ্রটি গড়ে প্রায় ৮০ শতাংশ প্ল্যান্ট লোড ফ্যাক্টর (পিএলএফ) বা সক্ষমতায় পরিচালিত হয়েছে। মাসের প্রথম সপ্তাহে উৎপাদন সক্ষমতা ৯৭ শতাংশ পর্যন্ত পৌঁছে যায়, যা জাতীয় গ্রিডকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি নিয়ে পঞ্চমবারের মতো এক মাসে ৭০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অর্জন করল কেন্দ্রটি।

কেন্দ্রটির পরিচালক শ্রী রমানাথ পূজারী বলেন, সর্বোচ্চ চাহিদার সময় প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি চালানো আমাদের শক্তিশালী ডিজাইন ও টিমের নিরলস পরিশ্রমের ফল। এটি কঠোর পরিচালন ব্যবস্থাপনা এবং দুই দেশের মধ্যে সফল সহযোগিতার উদাহরণ।

বর্তমানে কেন্দ্রটি ভারতের এনটিপিসি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষিত বাংলাদেশি প্রকৌশলীদের একটি দল পরিচালনা করছে। এনটিপিসি উপদেষ্টা হিসেবে কারিগরি সহায়তা দিলেও দৈনন্দিন পরিচালনায় স্থানীয় প্রকৌশলীদের অংশগ্রহণকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কারিগরি সক্ষমতা অর্জন হিসেবে দেখা হচ্ছে।

kalprakash.com/SS

রবিবার, ৩ মে ২০২৬
আবারও রেকর্ড গড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্র, এক মাসে ৭৬০ মিলিয়ন ইউনিট উৎপাদন
জনপ্রিয় সংবাদ

আবারও রেকর্ড গড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্র, এক মাসে ৭৬০ মিলিয়ন ইউনিট উৎপাদন

প্রকাশিত: ০৪:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬