সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫২:২০
শিরোনাম
ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে ৭৭ সেকেন্ডের ধাক্কা সামলে চেলসিকে হারাল আর্সেনাল, টানা চার জয়ে ইতিহাস ছোঁয়ার স্বপ্ন পাবনায় জামিনে মুক্ত হয়ে ফেরার পরই তমা হত্যা মামলার প্রধান আসামি খুন ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে ৭৭ সেকেন্ডের ধাক্কা সামলে চেলসিকে হারাল আর্সেনাল, টানা চার জয়ে ইতিহাস ছোঁয়ার স্বপ্ন পাবনায় জামিনে মুক্ত হয়ে ফেরার পরই তমা হত্যা মামলার প্রধান আসামি খুন

সিটি ব্যাংকে আইটিএফসি প্রতিনিধিদলের বৈঠক: বাণিজ্য অর্থায়ন সম্প্রসারণে জোর

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
সিটি ব্যাংকে আইটিএফসি প্রতিনিধিদলের বৈঠক: বাণিজ্য অর্থায়ন সম্প্রসারণে জোর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সিটি ব্যাংক পিএলসি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর শীর্ষ প্রতিনিধিদলের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইটিএফসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। অন্যদিকে সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্ষদের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংক ২০১৯ সাল থেকেই আইটিএফসি-র সঙ্গে একটি সুদৃঢ় ও ফলপ্রসূ অংশীদারত্ব বজায় রেখে আসছে। বর্তমানে সিটি ব্যাংকের অনুকূলে আইটিএফসি-র ৪ কোটি মার্কিন ডলারের একটি মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধা। এই বিশেষ আর্থিক সুবিধাটি সিটি ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি বৈদেশিক বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে উভয় পক্ষ সিটি ব্যাংক ও আইটিএফসি-র মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এ সময় বাংলাদেশের রপ্তানি অর্থায়ন বৃদ্ধি, পরিবেশবান্ধব টেকসই অর্থায়ন (গ্রিন ফাইন্যান্সিং) এবং ওআইসিভুক্ত সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য লেনদেন সম্প্রসারণের বহুমুখী সম্ভাবনা ও সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে বিশদ আলোচনা হয়।

উচ্চপর্যায়ের এই বৈঠকটিকে দেশে শরিয়াহসম্মত বাণিজ্য অর্থায়ন সম্প্রসারণ, প্রধান প্রধান বাণিজ্যিক খাতকে আর্থিক সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক বাণিজ্য সংযোগকে আরও সুসংহত করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সিটি ব্যাংক।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সিটি ব্যাংকে আইটিএফসি প্রতিনিধিদলের বৈঠক: বাণিজ্য অর্থায়ন সম্প্রসারণে জোর

বিস্তারিত কমেন্টে