বাংলাদেশ ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেবাননে শিকারি থেকে শিকারে পরিণত হয়েছে ইসরায়েলি সেনারা

সংগৃহীত ছবি

লেবাননে হিজবুল্লাহর ক্রমবর্ধমান ড্রোন হামলার মুখে ইসরায়েলি সেনাবাহিনী চাপে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সামরিক ও গণমাধ্যম বিশ্লেষকরা। তাদের দাবি, এখন ইসরায়েলি সেনারাই ‘শিকারি’ থেকে ‘শিকারে’ পরিণত হচ্ছে।

শনিবার ইসরায়েলি চ্যানেল-১৩ এর বরাতে পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর কাছে হাজার হাজার আত্মঘাতী ড্রোন রয়েছে বলে ধারণা করছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে অনেক ড্রোনই অত্যন্ত সহজলভ্য ও কমদামি, যেগুলো অনলাইন থেকেই কয়েকশ ডলারে কেনা সম্ভব।

ইসরায়েলি চ্যানেল-১২ এর বিশ্লেষক আলমোগ বুকার বলেন, “আমরা আবার নাসরুল্লাহর সেই সমীকরণে ফিরে গেছি, যেগুলো নেতানিয়াহু ও কাতজ শেষ হয়ে গেছে বলে দাবি করেছিলেন।”

আরেক বিশ্লেষক আভি আশকেনাজি বলেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের চাপে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে। ফলে তারা লেবাননের ভেতর থেকে সরে ইসরায়েলের অভ্যন্তরে ফিরে যাচ্ছে, যা সেনাবাহিনীর জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

তিনি আরও জানান, সেনাপ্রধান আইয়াল জামির অতিরিক্ত সেনা লেবানন সীমান্ত থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে তারা হিজবুল্লাহর সহজ লক্ষ্যবস্তুতে পরিণত না হয়।

এদিকে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও সতর্ক করে বলেছেন, লেবাননে ইসরায়েলি সেনারা এখন ‘শিকারি’ নয়, বরং ‘শিকারে’ পরিণত হচ্ছে।

অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক সেনা নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনে হিজবুল্লাহর ড্রোন হামলায় এটি তৃতীয় ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা।

সূত্র: পার্সটুডে

kalprakash.com/SS

শনিবার, ২ মে ২০২৬
লেবাননে শিকারি থেকে শিকারে পরিণত হয়েছে ইসরায়েলি সেনারা
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

লেবাননে শিকারি থেকে শিকারে পরিণত হয়েছে ইসরায়েলি সেনারা

প্রকাশিত: ১০:৫৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬