মহান মে দিবস উপলক্ষে কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় কুমিল্লা মহানগরীর টাউন হল ময়দান থেকে বিভিন্ন ট্রেড ইউনিয়নের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়নের সভাপতি মীর্জা ফসিহ্ উদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহ আলম শফি।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্য ও নিউজ২৪ এর প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, মোতালেব হোসেন, মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, ওমর ফারুক তাপসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মিছিলে অংশগ্রহণকারীরা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
জুয়েল খন্দকার, জেষ্ঠ্য প্রতিবেদক 

























