সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৬:১২
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সমমর্যাদার হওয়া উচিত, দাসত্ব নয় : গয়েশ্বর রায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৫১
শেয়ার: mail
প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সমমর্যাদার হওয়া উচিত, দাসত্ব নয় : গয়েশ্বর রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব চায়, তবে সেই সম্পর্ক কখনোই দাসত্বের পর্যায়ে যেতে পারে না। তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে, এটি কোনো স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও কূটনৈতিক প্রয়োজনে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তবে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নয়।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ টেনে বলেন, জিয়াউর রহমান চাটুকারিতা পছন্দ করতেন না এবং সমালোচনাকে গণতন্ত্রের অংশ হিসেবে দেখতেন। ১৯৭১ সালের ২৬ মার্চ তার যুদ্ধ ঘোষণার কথাও তিনি স্মরণ করেন।

গয়েশ্বর রায় অভিযোগ করেন, বর্তমান প্রজন্মের একটি অংশ শহীদ জিয়ার অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করছে না। তিনি বলেন, স্বাধীনতা অর্জিত হলেও প্রকৃত মুক্তি এখনো পুরোপুরি আসেনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে। প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব থাকবে, তবে তা কখনোই অধীনতা বা দাসত্বে রূপ নিতে পারে না।

খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে গয়েশ্বর রায় বলেন, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনোই আপস করেননি এবং দেশের মানুষের কাছে তিনি মাদার অব ডেমোক্রেসি হিসেবে স্বীকৃত।

একই সঙ্গে তিনি ১/১১ সময়কাল, রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন নিয়েও বক্তব্য দেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সমমর্যাদার হওয়া উচিত, দাসত্ব নয় : গয়েশ্বর রায়

বিস্তারিত কমেন্টে