বাংলাদেশ ০১:১০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি জামিন পেলেন হাইকোর্টে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০১:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 26

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ জামিনের আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে রিকশায় মাইক ব্যবহার করে ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। এ সময় সেখানে উপস্থিত কিছু শিক্ষার্থী বাধা দিলে উত্তেজনা তৈরি হয় এবং পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

পরদিন ৮ মার্চ শাহবাগ থানার মামলায় তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

এর আগে ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া কয়েকজনকে নিয়ে আইনি প্রক্রিয়া চলছিল। সর্বশেষ হাইকোর্টের এই আদেশে শেখ তাসনিম আফরোজ ইমি জামিন পান।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি জামিন পেলেন হাইকোর্টে
জনপ্রিয় সংবাদ

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি জামিন পেলেন হাইকোর্টে

প্রকাশিত: ০১:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬