বাংলাদেশ ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে বাংলাদেশ, বৃষ্টিই বড় শঙ্কা

সংগৃহীত ছবি

চট্টগ্রামে আজ আবারও জমে উঠতে পারে ক্রিকেট উত্তেজনা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগারদের সামনে আজই সিরিজ নিশ্চিত করার সুযোগ।

বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা ম্যাচটির। তবে ম্যাচের আগে বড় দুশ্চিন্তার নাম আবহাওয়া। মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রামে টানা বৃষ্টি ও বজ্রপাত চলছে। কালো মেঘে ঢাকা আকাশ আর জলাবদ্ধতায় নগরজীবনও অনেকটা স্থবির হয়ে পড়ে।

বৃষ্টির কারণে আগেভাগেই অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে দুই দলই টিম হোটেলে বিশ্রাম নিয়েছে। কেউ জিম সেশন, কেউ সুইমিংয়ের মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছেন।

বাংলাদেশ শিবিরে এখন আত্মবিশ্বাসের আবহ। লিটন দাসের নেতৃত্বে দল চাইবে আরেকটি জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে। ধারণা করা হচ্ছে, প্রথম ম্যাচের একাদশই অপরিবর্তিত থাকতে পারে। তবে পেস আক্রমণে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্পিন বিভাগে বিশেষ ভরসা থাকছে শেখ মেহেদীর ওপর, যিনি মিডল ওভারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে সপ্তম স্থানে। অন্যদিকে ২৪৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৫টি, নিউজিল্যান্ডের ১৫টি, আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

তবে এবারের সফরে তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে এসেছে নিউজিল্যান্ড। সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া বাংলাদেশ। বিশেষ করে স্পিন সহায়ক উইকেট ও ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই নামবে স্বাগতিকরা।

এখন সব প্রশ্ন ঘুরছে এক জায়গায়—বৃষ্টি কি শেষ পর্যন্ত মাঠে গড়াতে দেবে এই গুরুত্বপূর্ণ লড়াই?

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড: টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে বাংলাদেশ, বৃষ্টিই বড় শঙ্কা

প্রকাশিত: ১২:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬