লেবানন সীমান্তে সামরিক অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি অনুযায়ী, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত প্রায় ১ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, ধ্বংস হওয়া এসব স্থাপনার মধ্যে ছিল গোপন অস্ত্রাগার, ফাঁদ পাতা ভবন এবং ভারী অস্ত্র মজুতের ঘাঁটি। পাশাপাশি অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করারও দাবি করেছে তারা।
আইডিএফ জানায়, জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে মেশিনগান, কালাশনিকভ রাইফেল, হ্যান্ড গ্রেনেড, মাইন, পিস্তল, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আরপিজি রকেট এবং মর্টার শেল।
এই অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের বিশেষ বাহিনী ‘বিসলামাচ ব্রিগেড’, যারা এর আগে গাজা উপত্যকায় সামরিক অভিযানে অংশ নিয়েছিল।
এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 






















