বাংলাদেশ ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাথায় আঘাতের পর কেমন আছেন লুঙ্গি এনগিডি?

ক্যাচ নিতে গিয়ে আহত হন লুঙ্গি এনগিডি। ছবি : এক্স

মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পেয়ে মাঠে অচেতন হয়ে পড়া দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি এখন শঙ্কামুক্ত আছেন। দিল্লি ক্যাপিটালসের এই বোলারকে হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং ইতোমধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে ফিল্ডিংয়ের সময় রোদে বলের গতিবিধি ঠিকভাবে বুঝতে না পারায় ক্যাচ নিতে গিয়ে ভারসাম্য হারান এনগিডি। এতে মাথা ও ঘাড়ে আঘাত পান তিনি। পরে তাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেন। পরে নিজেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে এনগিডি জানান, তিনি সম্পূর্ণ ভালো আছেন এবং শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

হাসপাতালে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যানও তাকে দেখতে যান। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

এদিকে এনগিডির অনুপস্থিতিতে বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস। ওই ম্যাচে ২৬৫ রানের লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়ে জয় তুলে নেয় পাঞ্জাব কিংস।

চলতি আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এনগিডি। তার ইকোনমি রেট ৮.৭০। আগামী ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যাতে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন তিনি।

kalprakash.com/SS

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
মাথায় আঘাতের পর কেমন আছেন লুঙ্গি এনগিডি?
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

মাথায় আঘাতের পর কেমন আছেন লুঙ্গি এনগিডি?

প্রকাশিত: ১২:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬