মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪৩:৩৬
শিরোনাম
জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক

পিএসএলের সেরা চারে জায়গা নিশ্চিত করল চার দল

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
পিএসএলের সেরা চারে জায়গা নিশ্চিত করল চার দল

সংগৃহীত ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম পর্ব শেষের দিকে এসে সেরা চারের লাইনআপ চূড়ান্ত হয়েছে। নিজেদের পারফরম্যান্সে জায়গা নিশ্চিত করেছে পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস এবং হায়দরাবাদ কিংসম্যান।

১০ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পেশোয়ার জালমি। তাদের অবস্থান আর পরিবর্তনের সম্ভাবনা নেই।

দ্বিতীয় স্থানে আছে মুলতান সুলতানস, আর তৃতীয় স্থানে ইসলামাবাদ ইউনাইটেড। তবে রানার্সআপ নির্ধারণ হবে শেষ ম্যাচের ফলের ওপর—মুলতান ও ইসলামাবাদের মধ্যে সরাসরি লড়াইয়ের বিজয়ী দলই দ্বিতীয় স্থানে শেষ করবে।

চতুর্থ স্থান নিয়ে ছিল কড়া প্রতিদ্বন্দ্বিতা। শেষ ম্যাচে বড় জয় পেয়ে একসময় চার নম্বরে উঠে আসে লাহোর কালান্দার্স। তবে হায়দরাবাদ কিংসম্যানের একটি ম্যাচ বাকি থাকায় হিসাব তখনও অনিশ্চিত ছিল।

রোববার নিজেদের শেষ ম্যাচে রাওয়ালপিন্ডির বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ২৪৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় হায়দরাবাদ। এরপর তারা প্রতিপক্ষকে ১৩৬ রানে অলআউট করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

এই জয়ের ফলে লাহোর কালান্দার্সের সমান ১০ পয়েন্ট পেলেও ভালো নেট রানরেটের কারণে চতুর্থ স্থানে উঠে আসে হায়দরাবাদ কিংসম্যান।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: পিএসএল

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পিএসএলের সেরা চারে জায়গা নিশ্চিত করল চার দল

বিস্তারিত কমেন্টে