রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪০:৩৯

মালির প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:২৭
শেয়ার: mail
মালির প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত

মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একাধিক সামরিক স্থাপনায় সমন্বিত হামলায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের মুখপাত্র ইসা উসমান কুলিবালি।

রোববার (২৬ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, হামলাকারীরা কামারার বাসভবনকে লক্ষ্য করে আক্রমণ চালালে তিনি নিহত হন। শনিবার গ্যারিসন শহর কাতিতে তার বাসভবনে এই হামলা হয়। এটি আল-কায়েদা-ঘনিষ্ঠ গোষ্ঠী ও তুয়ারেগ বিদ্রোহীদের যৌথ হামলার অংশ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের কাতি শহরটি মালির অন্যতম সুরক্ষিত সামরিক এলাকা হিসেবে পরিচিত। তবে সেখানেই আত্মঘাতী গাড়িবোমা হামলা চালাতে সক্ষম হয় হামলাকারীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় কামারার দ্বিতীয় স্ত্রী ও তার দুই নাতিও নিহত হয়েছেন।

সাদিও কামারা মালির সামরিক সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ২০২০ ও ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর গঠিত সরকারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছিল।

একই সময়ে রাজধানী বামাকো ছাড়াও উত্তরের গাও ও কিদাল এবং মধ্যাঞ্চলের সেভারে শহরেও হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, কিদাল এলাকায় রোববারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সূত্র: আল-জাজিরা

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মালির প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত

বিস্তারিত কমেন্টে