রাজধানীর তেজগাঁও কলেজে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন।

এ সময় কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল আলম, শিক্ষক প্রতিনিধি ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সিলভিয়া খায়েরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কলেজের রোভার স্কাউটস, বিএনসিসি, তেজগাঁও কলেজ ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এবং কলেজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ক্যাম্পাস প্রতিবেদক 
























