বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২২:১৬
শিরোনাম
● ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় ● ১০০ ডলার নিয়ে ঢাকা ছাড়া রনি আজ আন্তর্জাতিক গোয়েন্দা জগতের প্রভাবশালী মুখ ● ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা ● তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক ● আজ রাতে আকাশে উল্কাবৃষ্টি, বাংলাদেশ থেকে দেখা যাবে যেভাবে ● মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম ● রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় ● ১০০ ডলার নিয়ে ঢাকা ছাড়া রনি আজ আন্তর্জাতিক গোয়েন্দা জগতের প্রভাবশালী মুখ ● ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা ● তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক ● আজ রাতে আকাশে উল্কাবৃষ্টি, বাংলাদেশ থেকে দেখা যাবে যেভাবে ● মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম ● রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:৩০
শেয়ার: mail
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিতের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। শুক্রবার (২১ আগস্ট) দেওয়া এক রায়ে বিচারক জানিয়েছেন, এই নীতিটি ছিল স্পষ্টতই বেআইনি এবং এটি ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী।

ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের ফেডারেল বিচারক জেনেট ভার্গাসের মতে, এই নীতি যুক্তরাষ্ট্রের প্রচলিত অভিবাসন আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তিনি বলেন, জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়ার এই সিদ্ধান্ত বিদ্যমান আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত বিচারক ভার্গাস অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার, অভিবাসী ভিসার আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত এমন কয়েকজন মার্কিন নাগরিকের করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেন, যাঁরা সংশ্লিষ্ট দেশগুলো থেকে পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার আবেদন করেছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া এই নীতির আওতায় লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে; বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া; দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের নাগরিকেরা পড়েছিলেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে ব্যাপক অভিবাসন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা।

এদিকে আদালতের এই রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

বিস্তারিত কমেন্টে