মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৫২:৫৫
শিরোনাম
● গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক ● বান্দরবানে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● শক্তিমান মোদির করমর্দনে হাঁসফাঁস করেছিলেন ট্রাম্প: বোল্টন ● জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ● নারীরা গুগলে সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়ে ● চশমা ছাড়াই কোরআন পড়তেন, ১২৩ বছর বয়সে আব্বাস প্রামাণিকের মৃত্যু ● সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী ● নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা ● ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো চীনা ইউয়ান ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক ● বান্দরবানে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● শক্তিমান মোদির করমর্দনে হাঁসফাঁস করেছিলেন ট্রাম্প: বোল্টন ● জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ● নারীরা গুগলে সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়ে ● চশমা ছাড়াই কোরআন পড়তেন, ১২৩ বছর বয়সে আব্বাস প্রামাণিকের মৃত্যু ● সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী ● নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা ● ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো চীনা ইউয়ান ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা

হেলমেট পরলে কি চুল পড়ে?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:৩০
শেয়ার: mail
হেলমেট পরলে কি চুল পড়ে?

বাইক চালানোর সময় নিরাপত্তার স্বার্থে হেলমেট পরা বাধ্যতামূলক। তবে নিয়মিত হেলমেট ব্যবহারের কারণে অনেকের মনেই চুল পড়া নিয়ে নানা দুশ্চিন্তা তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, হেলমেট নিজে থেকেই চুল পড়ার মূল কারণ—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে অতিরিক্ত আঁটসাঁট (টাইট) হেলমেট, মাথায় ঘর্ষণ ও দীর্ঘ সময় ধরে চাপ থাকলে চুলের গোড়ায় টান পড়তে পারে এবং চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।

নিয়মিত বাইকে যাতায়াতকারীদের জন্য মাথাকে যেকোনো দুর্ঘটনা বা আঘাত থেকে রক্ষা করতে হেলমেটের কোনো বিকল্প নেই। তবে নিরাপত্তার পাশাপাশি চুল ও মাথার ত্বক সুস্থ রাখতে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

ভেজা চুলে হেলমেট নয় গোসলের পর চুল ভালোভাবে শুকিয়ে তারপরই হেলমেট পরা উচিত। মাথার ত্বক সবসময় পরিষ্কার ও শুকনো রাখা জরুরি। ত্বক পরিষ্কার রাখলে চুল ও মাথার নানা সংক্রমণজনিত সমস্যা অনেকাংশে কমে যায়।

অতিরিক্ত টাইট হেলমেট পরিহার করুন হেলমেট মাথায় যথাযথভাবে বসা প্রয়োজন হলেও তা যেন অতিরিক্ত আঁটসাঁট না হয়। খুব বেশি চাপ বা ঘর্ষণের কারণে দীর্ঘমেয়াদে চুলের গোড়ায় টান পড়ে এবং চুলের গোড়া দুর্বল হয়ে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।

হেলমেট নিয়মিত পরিষ্কার রাখুন হেলমেটের ভেতরে ঘাম, ধুলাবালি ও তেল জমে থাকতে পারে। নিয়মিত পরিষ্কার না করলে মাথার ত্বকে অস্বস্তি, চুলকানি বা অন্যান্য চর্মরোগ দেখা দিতে পারে। তাই প্রস্তুতকারকের নির্দেশনা মেনে হেলমেটের ভেতরের অংশ ও প্যাডিং নিয়মিত পরিষ্কার করা উচিত।

হেলমেট খোলার সময় সাবধানে খুলুন হেলমেট পরা বা খোলার সময় চুল আটকে গেলে কখনো জোরপূর্বক টান দেওয়া ঠিক নয়। ধীরে ও সাবধানে হেলমেট খুলতে হবে। বারবার চুলের গোড়ায় অতিরিক্ত টান পড়লে দীর্ঘমেয়াদে চুলের ক্ষতি হতে পারে।

অন্যের হেলমেট ব্যবহারে সতর্কতা সম্ভব হলে সবসময় নিজের হেলমেট নিজেই ব্যবহার করুন। বিশেষ করে মাথার ত্বকে কোনো সংক্রমণ বা ছত্রাকজনিত সমস্যা থাকলে অন্যের সঙ্গে হেলমেট ভাগাভাগি না করাই ভালো।

চুল পড়ার জন্য শুধু হেলমেট দায়ী নয় চুল পড়ার পেছনে বংশগত কারণ, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, পুষ্টির ঘাটতি কিংবা বিভিন্ন শারীরিক সমস্যাও দায়ী হতে পারে। তাই চুল পড়লেই শুধু হেলমেটকে দায়ী করা ঠিক নয়। হঠাৎ চুল পড়ার পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে গেলে কিংবা মাথার নির্দিষ্ট কোনো অংশ ফাঁকা হতে শুরু করলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

হেলমেট পরলে কি চুল পড়ে?

বিস্তারিত কমেন্টে