সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:০৭:১৩
শিরোনাম
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:১৭
শেয়ার: mail
আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস

আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস, ভালোবাসার মানুষকে কৃতজ্ঞতা জানানোর বিশেষ দিন।

জীবনে একজন ভালো বন্ধু কিংবা পথপ্রদর্শককে সুখে-দুঃখে পাশে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সম্পর্ক কেবল ভালো লাগার নয়, বরং পারস্পরিক দায়িত্ব ও যত্নের এক মেলবন্ধন। সেই যত্নশীল ভালোবাসার মানুষটিকে একটু বিশেষভাবে ধন্যবাদ বা ভালোবাসা জানানোর দিন আজ। আজ ৩ অক্টোবর, বিশ্ব বয়ফ্রেন্ড দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে তরুণ-তরুণীরা তাঁদের মনের মানুষের জন্য নানা বিশেষ পরিকল্পনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করলেই আজ চোখে পড়বে প্রিয় মানুষের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি, আবেগঘন ক্যাপশন ও ভালোবাসার নানা বহিঃপ্রকাশ।

ইতিহাস ঘেঁটে জানা যায়, এই দিবসটির কোনো প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। তবে ধারণা করা হয়, ২০১৪ সালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম এই দিবসটির সূচনা হয়। এরপর ২০১৬ সালের দিকে এসে এটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গার্লফ্রেন্ড ডে বা ১ আগস্টের আদলেই মূলত ছেলেদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের জন্য এই দিনটি উদ্‌যাপনের প্রচলন শুরু হয়।

বর্তমান যুগে যেকোনো দিবস উদ্‌যাপনে বড় ভূমিকা রাখে সামাজিক যোগাযোগমাধ্যম। বিশ্ব বয়ফ্রেন্ড দিবসকে কেন্দ্র করে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে এখন তুমুল ট্রেন্ড চলছে। সকাল থেকেই ইনস্টাগ্রাম ও এক্সে এই হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে রয়েছে। লাখ লাখ ব্যবহারকারী তাঁদের বয়ফ্রেন্ডের ছবি এই ট্যাগের সঙ্গে পোস্ট করছেন। টিকটক ও ইনস্টাগ্রামে তরুণীরা সম্পর্কের শুরুর দিকের ছবি এবং বর্তমানের ছবির কোলাজ দিয়ে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেমন লিল বু পি-এর বিগ বয় বা স্লো ডাউন লাভ সং যুক্ত করে রিলস বানাচ্ছেন। যাঁরা সম্পর্কের বিষয়টি এখনো পুরোপুরি প্রকাশ করতে চান না, তাঁরা বয়ফ্রেন্ডের হাত ধরা, কফির কাপ হাতে তাঁর আবছা অবয়ব বা শুধু ব্যাকপ্রোফাইলের ছবি স্টোরিতে দিয়ে এই ট্রেন্ডে অংশ নিচ্ছেন। পাশাপাশি দিবসটি নিয়ে সিঙ্গেলদের মজার মজার মিম ও ট্রলও বেশ ট্রেন্ড করছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রসাত্মক পরিবেশ সৃষ্টি করেছে।

বর্তমান ব্যস্ত জীবনে একে অপরকে সময় দেওয়াটাই যেখানে সবচেয়ে বড় উপহার, সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও আজকের দিনটি অনেকেই একটু ভিন্নভাবে কাটাচ্ছেন। প্রিয় মানুষের পছন্দের কোনো গ্যাজেট, বই, সুগন্ধি কিংবা হাতে লেখা কোনো চিঠি উপহার দেওয়ার পাশাপাশি পছন্দের কোনো রেস্তোরাঁয় ডিনার, লং ড্রাইভ কিংবা ঘরে বসেই প্রিয় কোনো সিনেমা দেখার মাধ্যমে দিনটি উদ্‌যাপিত হয়।

সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, পুরুষেরা সাধারণত নিজেদের অনুভূতি বা কষ্টের কথা সহজে প্রকাশ করতে পারেন না। সম্পর্কে তাঁরা কতটা যত্নশীল, তা অনেক সময়ই আড়ালে থেকে যায়। তাই এ ধরনের একটি দিন তাঁদের মানসিক তৃপ্তি দেয়। উপহারের দাম কত, তা বড় বিষয় নয়। বরং তুমি আমার জীবনে আছ বলে আমি কৃতজ্ঞ, এই ছোট একটি বাক্যই একজন মানুষের দিনটি সুন্দর করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আজকের এই বিশেষ দিনে ভালোবাসার মানুষটিকে জানিয়ে দেওয়া যায়, তিনি জীবনের কতটা গুরুত্বপূর্ণ অংশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস

বিস্তারিত কমেন্টে