সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:২১:৫৫
শিরোনাম
● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ ● বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী ● কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে যা বললেন রাশেদ খাঁন ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ ● বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী ● কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে যা বললেন রাশেদ খাঁন

আবারো নতুন উদ্যমে চালু রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকো পার্ক

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:১৯
শেয়ার: mail
আবারো নতুন উদ্যমে চালু রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকো পার্ক

সবুজ পাহাড়, কৃত্রিম লেক ও মিনি চিড়িয়াখানায় ঘেরা রাঙ্গুনিয়া এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক বেসরকারি ব্যবস্থাপনায় নতুন করে চালু হয়েছে। বন বিভাগের নিয়ন্ত্রণাধীন এই পার্কটি চলতি বছরের অক্টোবর মাসে ইজারা দেওয়া হয়। নতুন কর্তৃপক্ষ পার্কটি নতুন রূপে সাজানোর পর থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। পার্কের বিস্তৃত সবুজ বনানী ঘুরে মুগ্ধ হচ্ছেন পর্যটকেরা।

পার্কের বন কর্মকর্তা মো. আব্দুল জব্বার জানান, ‘মেসার্স ইউনুছ অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এক বছরের জন্য ইকো পার্কটির ইজারা পেয়েছে। তিনি বলেন, নতুন উদ্যমে পার্কটি চালু হওয়ায় পর্যটকেরা নিরাপদে ভ্রমণ ও আনন্দ উপভোগ করতে পারবেন।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিটের ৫২০ একর জায়গা নিয়ে পার্কটি গড়ে উঠেছে। ২০১০ সালের ৭ আগস্ট তৎকালীন সরকার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ২০১৩ সালের ১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করা হয় এবং এর নামকরণ করা হয় শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক। এখানে মিনি চিড়িয়াখানা, কৃত্রিম লেক, শিশু পার্ক, বসার তোরণ ও ১ হাজার ২০০ মিটার দীর্ঘ ক্যাবল কার (রোপওয়ে) গড়ে তোলা হয়।

পার্ক পরিচালনা সিন্ডিকেটের সদস্য মো. ইউছুপ সিকদার, ইমাম হোসেন চৌধুরী, প্রবাসী আবু নাছের টিপু ও মাসুদ পারভেজ জানান, দৃষ্টিনন্দন এই পার্কে এখন চিলড্রেন কর্নার, ওয়াচিং টাওয়ার, বার্ড গ্যালারি ও সীমানাপ্রাচীর রয়েছে। পর্যটকেরা কৃত্রিম লেকে কায়াকিংয়ের মাধ্যমে স্বচ্ছ জলে ভ্রমণের বাড়তি আনন্দও উপভোগ করতে পারবেন।

সিন্ডিকেট সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সেকান্দর হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর পার্কের অবকাঠামো ভেঙে পড়ে এবং কিছু দুষ্কৃতকারী মূল্যবান সম্পদ নষ্ট করে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার ক্ষমতায় এসে পার্কটি আধুনিকায়নের কাজ শুরু করে। তাঁর দাবি, এখন বিএনপি সরকার এটিকে উন্নত মানের পার্কে রূপ দিয়েছে।

সিন্ডিকেট সদস্য ও উপজেলা যুবদলের সদস্যসচিব এস এম লোকমান বলেন, ভ্রমণপিপাসুরা যেন শতভাগ নিরাপদে আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাবল কার চালুর বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

ঢাকা থেকে প্রিয়জনকে নিয়ে বেড়াতে আসা মৌসুমী বলেন, ‘পরিবেশটি বেশ নিরিবিলি। সবুজ পাহাড়, কৃত্রিম লেক ও দেশি-বিদেশি পাখি দেখতে পেয়েছি।’ তবে ক্যাবল কার চালু থাকলে আরও ভালো লাগত বলে তিনি মন্তব্য করেন।

রাউজান থেকে আসা নবদম্পতি জুয়েল ও ময়না বলেন, বনাঞ্চলজুড়ে পাখির বিচরণ উপভোগ্য এবং সবুজ পাহাড়ের প্রাকৃতিক শোভায় প্রাণ জুড়িয়ে যায়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আবারো নতুন উদ্যমে চালু রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকো পার্ক

বিস্তারিত কমেন্টে