যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেন, ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এ ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, শিগগিরই এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র পরীক্ষা করছেন এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে।
ওয়াশিংটন পুলিশপ্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
সূত্র: আরব নিউজ