পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে একটি হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করা হয়।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ কার্যক্রমে ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্ন তাৎক্ষণিক সমস্যায় সহায়তা প্রদান করা হয়।
দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য পানি, কলম ও চাবির রিং বিতরণ করা হয়। পাশাপাশি তৃষ্ণা নিবারণের জন্য পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা হয়। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে মোবাইল ফোন, মানিব্যাগ, কলেজ ব্যাগসহ নিষিদ্ধ সামগ্রী নিরাপদে জমা রাখার সুবিধাও দেওয়া হয়।
এছাড়া অভিভাবকদের বসার ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ধরনের কার্যক্রমের জন্য উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা আয়োজকদের প্রশংসা করেন এবং অন্যান্য সংগঠনকেও এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
হেল্প ডেস্ক কার্যক্রম তদারকিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি মো. এমরান খান, জেলা অফিস সম্পাদক আরেফিন আবদুল্লাহ, কলেজ সভাপতি রেদোয়ান ইসলাম, কলেজ সেক্রেটারি আরিফুল ইসলাম, কলেজ অর্থ সম্পাদক ফাহাদ হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার যুব বিভাগের সভাপতি নকিব নাসরুল্লাহও উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি 





















