ক্যালিফোর্নিয়ার সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদ সদস্য এরিক সোয়ালওয়েলের শূন্য আসনে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে ক্যালিফোর্নিয়ার রাজ্য সিনেটর আয়েশা ওয়াহাব অংশ নেন।
ক্যালিফোর্নিয়ার রাজ্য আইনসভায় দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া ওয়াহাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান সদস্য হিসেবে স্থান করে নেওয়ার লক্ষ্যে আলোচনায় আসেন।
নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহগুলোতে বিভিন্ন পক্ষের আক্রমণাত্মক বিজ্ঞাপনী প্রচারণার মধ্য দিয়ে প্রতিযোগিতা তীব্র রূপ নেয়। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, প্রগতিশীল অবস্থানধারী আয়েশা প্রতিদ্বন্দ্বিতা করেন মধ্যপন্থী ডেমোক্র্যাট মেলিসা হার্নান্দেজের বিরুদ্ধে।
এই আসনটি ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টভুক্ত, যার মধ্যে সান ফ্রান্সিসকো বে এরিয়ার দক্ষিণ-পূর্ব অংশ অন্তর্ভুক্ত রয়েছে। সোয়ালওয়েলের মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য এই বিশেষ নির্বাচনী প্রক্রিয়ার পদক্ষেপ নেওয়া হয়।
এক বিবৃতিতে আয়েশা বলেন, যে এলাকা আমাকে বড় করে তুলেছে, আমি তার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের সমর্থনই যেকোনো অর্থনির্ভর প্রচারণার চেয়ে শক্তিশালী এবং ফস্টার কেয়ার থেকে উঠে এসে কংগ্রেস পর্যন্ত পৌঁছানোর এই পথচলা সুযোগ ও সম্ভাবনার দিককেই প্রতিফলিত করে।
যৌন নিপীড়নের কিছু অভিযোগ ওঠার পর এপ্রিলে সোয়ালওয়েল পদত্যাগ করলে আসনটি শূন্য হয়, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিশেষ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়।
তথ্যসূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান
kalprakash.com/IM