কানাডার পশ্চিমাঞ্চলে জরুরি অবতরণের সময় একটি ছোট যাত্রীবাহী বিমান গাড়িতে ধাক্কা দিলে এক ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার বিকেলে ভ্যাঙ্কুভার থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি উত্তরে অবস্থিত ব্রিটিশ কলাম্বিয়ার প্রিন্স জর্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, ছোট আকারের একটি বিমান সড়কের পাশে বনাঞ্চলসংলগ্ন ঘাসের ওপর পড়ে রয়েছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ির আরোহী ছিলেন।’ তবে বিমানটিতে থাকা কোনো আরোহী আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর বার্তা সংস্থা এএফপি ও বাসস।
kalprakash.com/IM