শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৩৮:৩৫

ভোমরা স্থলবন্দরে পৌঁছাল কলকাতায় আগুনে নিহত আলিমুজ্জামানের মরদেহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৪৫
শেয়ার: mail
ভোমরা স্থলবন্দরে পৌঁছাল কলকাতায় আগুনে নিহত আলিমুজ্জামানের মরদেহ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। আজ শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ভোমরা স্থলবন্দরে তাঁর মরদেহ পৌঁছায়।

পরবর্তীতে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আলিমুজ্জামানের প্রতিবেশী ও বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমানের চাচা ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ বিকেলে আসরের নামাজের পর আলিমুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্যসহ সাভারের আহমেদ বাবুর মরদেহ এখনো কলকাতার হিমঘরে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাঁদের মরদেহ হস্তান্তর করা হবে। এরপর অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো দেশে নিয়ে আসা হবে।

নিহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ পাসপোর্টের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। এ ছাড়া পরিবারের ইচ্ছায় নিহত এক নারীর মরদেহ কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে।

এর আগে গত বুধবার রাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজনই বাংলাদেশি। এ ঘটনায় দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন। kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ভোমরা স্থলবন্দরে পৌঁছাল কলকাতায় আগুনে নিহত আলিমুজ্জামানের মরদেহ

বিস্তারিত কমেন্টে