বাংলাদেশ ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক Logo ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা

হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ নারী হকি দল, সেমিফাইনালে চোখ

সংগৃহীত ছবি

নারী এশিয়ান গেমস হকি বাছাইপর্বে গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে আগামীকাল হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে।

দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দল সেমিফাইনালে উঠবে।

সেমিফাইনালে জায়গা করে নেওয়া চারটি দলই জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। ফলে হংকংয়ের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুবিধাজনক অবস্থানে থাকা বাংলাদেশ নারী দলকে সেমিফাইনালে উঠতে হলে হংকংয়ের বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলেই যথেষ্ট হবে।

এর আগে উদ্বোধনী ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রথম জয় তুলে নেয় লাল-সবুজের দল।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ নারী হকি দল, সেমিফাইনালে চোখ

প্রকাশিত: ০৫:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬