বাংলাদেশ ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক Logo ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে

কার্ড বিতরণে বিএনপির ‘জনগণ ভোলানোর চেষ্টা’, তেল ফুরিয়ে গেছে—নাহিদ ইসলাম

সংগৃহীত ছবি

বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনগণকে ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব কার্যক্রম করতে গিয়ে বিএনপির তেল ও জ্বালানি ফুরিয়ে গেছে।

শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার বাস্তব সমস্যাকে অস্বীকার করছে এবং অর্থনৈতিক সংকট ও আইনশৃঙ্খলার অবনতির বিষয়েও দায় এড়াচ্ছে। তিনি বলেন, মন্ত্রীরা সংসদে জ্বালানি সংকট নেই বললেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন।

তিনি আরও দাবি করেন, গত দুই মাসেই সরকার ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে পড়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ক্রমাগত বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম, কিন্তু বিএনপি সেই সহযোগিতার পথ বন্ধ করে দিচ্ছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। সেই প্রেক্ষাপটে সংস্কার কার্যক্রম শুরু হলেও বিএনপি শুরু থেকেই তাতে বাধা দিয়েছে এবং পরে ঐকমত্য কমিশনে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারে নোট অব ডিসেন্ট দিয়েছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আগে রাজি থাকলেও এখন তা অস্বীকার করছে, যা তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে।

নাহিদ ইসলাম আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের নতুন স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

কার্ড বিতরণে বিএনপির ‘জনগণ ভোলানোর চেষ্টা’, তেল ফুরিয়ে গেছে—নাহিদ ইসলাম

প্রকাশিত: ০২:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬