বাংলাদেশ ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফুটবলের তারকা বেলিংহাম এবার ক্রিকেটে, বার্মিংহাম ফিনিক্সে মালিকানা কিনলেন

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুড বেলিংহাম এবার ক্রিকেটে বিনিয়োগ করে নতুন চমক দিয়েছেন। ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর দল বার্মিংহাম ফিনিক্সের মালিকানায় যুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

২০২৬ সালের জানুয়ারিতে সম্পন্ন হওয়া এক চুক্তির মাধ্যমে বেলিংহাম দলটির ১.২ শতাংশ শেয়ার কিনেছেন, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ পাউন্ড। নিজের শহর বার্মিংহামের ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ায় এই বিনিয়োগকে তিনি আবেগের সঙ্গেও দেখছেন।

বার্মিংহাম ফিনিক্সের মালিকানা কাঠামোতেও এসেছে পরিবর্তন। ওয়ারউইকশায়ার কাউন্টি ক্লাব এখনো ৫০.৪ শতাংশ শেয়ার নিয়ে সংখ্যাগরিষ্ঠ মালিক। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্টের কাছে রয়েছে ৪৮.৪ শতাংশ শেয়ার।

বেলিংহাম বার্মিংহাম সিটির একাডেমি থেকে উঠে এসে ১৬ বছর বয়সে ক্লাবটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক করেন। পরে বরুশিয়া ডর্টমুন্ড হয়ে ২০২৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং বর্তমানে বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের একজন।

ক্রিকেটের সঙ্গে তার সম্পর্কও নতুন নয়। কিশোর বয়সে স্থানীয় পর্যায়ে ক্রিকেট খেলেছেন তিনি এবং দীর্ঘদিন ধরেই খেলাটির ভক্ত হিসেবে পরিচিত।

এদিকে বার্মিংহাম ফিনিক্স দলে এসেছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান, যিনি ২০২৬ মৌসুমে ১ লাখ পাউন্ডে দলে যুক্ত হয়েছেন। একই ড্রাফটে স্পিনার রিশাদ হোসাইন দল না পেলেও মোস্তাফিজের অন্তর্ভুক্তি দলকে শক্তি জুগিয়েছে।

দলে আরও আছেন জ্যাকব বেথেল, ক্রিস ওকস, উসমান কাদির ও ডোনোভান ফেরেইরা। পুরুষ দলের অধিনায়ক জ্যাকব বেথেল এবং নারী দলের দায়িত্বে আছেন এলিসা পেরি।

এখন পর্যন্ত শিরোপা জিততে না পারা বার্মিংহাম ফিনিক্সের জন্য বেলিংহামের বিনিয়োগ এবং নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আগামী ২১ জুলাই শুরু হতে যাচ্ছে ‘দ্য হান্ড্রেড’-এর নতুন আসর, যেখানে ফুটবল ও ক্রিকেটের এই অনন্য সংযোগ আরও আলোচনায় আসবে।

kalprakash.com/SS
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ফুটবলের তারকা বেলিংহাম এবার ক্রিকেটে, বার্মিংহাম ফিনিক্সে মালিকানা কিনলেন
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

ফুটবলের তারকা বেলিংহাম এবার ক্রিকেটে, বার্মিংহাম ফিনিক্সে মালিকানা কিনলেন

প্রকাশিত: ০৫:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬