বাংলাদেশ ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেবাননে যিশুর মূর্তি ভাঙচুরে জড়িত ইসরায়েলি সেনাদের শাস্তি

সংগৃহীত ছবি

দক্ষিণ লেবাননে একটি ধর্মীয় মূর্তি ভাঙচুরের ঘটনায় জড়িত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত সেনাদের যুদ্ধক্ষেত্রের দায়িত্ব থেকে সরিয়ে ৩০ দিনের সামরিক আটকাদেশ দেওয়া হয়েছে। একই ঘটনায় উপস্থিত থেকেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আরও ছয় সেনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যুষিত ডেবেল শহরে ক্রুশবিদ্ধ যিশুখ্রিস্টের একটি মূর্তির ওপর আঘাত করছেন এক ইসরায়েলি সেনা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

ডেবেল পৌরসভার উপপ্রধান এ ঘটনাকে স্থানীয় ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন।

ঘটনার পরপরই আইডিএফ তদন্ত শুরু করে এবং এক বিবৃতিতে জানায়, সেনাদের আচরণ বাহিনীর নীতিমালা ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে ‘স্তম্ভিত ও মর্মাহত’ বলে উল্লেখ করে এর নিন্দা জানান।

পরবর্তীতে আইডিএফ জানায়, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ওই এলাকায় একটি নতুন যিশুর মূর্তি স্থাপন করা হয়েছে, যা ধাতব উপাদানে তৈরি এবং নতুনভাবে ক্রুশে স্থাপন করা হয়েছে।

kalprakash.com/SS

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
লেবাননে যিশুর মূর্তি ভাঙচুরে জড়িত ইসরায়েলি সেনাদের শাস্তি
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

লেবাননে যিশুর মূর্তি ভাঙচুরে জড়িত ইসরায়েলি সেনাদের শাস্তি

প্রকাশিত: ১১:৫৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬