সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১২:২২:৩২
শিরোনাম
● দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী ● পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী ● পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের

দেড় লাখ টন ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:২৫
শেয়ার: mail
দেড় লাখ টন ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত

জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে দেড় লাখ টন পরিশোধিত ডিজেল এবং ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জরুরি চাহিদা পূরণের লক্ষ্যে এই আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

জ্বালানি খাতের সংশ্লিষ্টরা বলছেন, ইরান-সংক্রান্ত উত্তেজনা ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে জটিলতার কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন উৎস থেকে আমদানি করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

তবে টানা এক মাসেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন পেট্রল পাম্পে জ্বালানি নিতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি সরকার জ্বালানি তেলের দামও সমন্বয় করেছে।

নতুন দামে লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: অকটেন আমদানি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দেড় লাখ টন ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত

বিস্তারিত কমেন্টে