শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ | ৩ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৪১:১১
শিরোনাম
● বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ● পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ● বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা ● মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ● পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ● বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা ● মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

নাহিদের ৫ উইকেটে ১৯৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৩৮
শেয়ার: mail
নাহিদের ৫ উইকেটে ১৯৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

মিরপুরে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। তার দুর্দান্ত স্পেলে কিউইরা মাত্র ১৯৮ রানে অলআউট হয়। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন এই তরুণ পেসার।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। বাংলাদেশের পেস আক্রমণ ছিল নিয়ন্ত্রিত ও আগ্রাসী। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ২৮ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড, যার দুটিই নেন নাহিদ রানা। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম শুরু থেকেই মেডেন ওভার দিয়ে চাপ সৃষ্টি করেন।

হেনরি নিকোলসকে এলবিডব্লিউ করে প্রথম সাফল্য পান নাহিদ, পরে উইল ইয়াংকে ক্যাচ বানিয়ে দ্বিতীয় উইকেট নেন তিনি। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা।

নিক কেলি এক প্রান্তে লড়াই চালিয়ে ৮৩ রান করেন, তবে তাকে শরিফুল ইসলাম ফেরালে নিউজিল্যান্ডের প্রতিরোধ ভেঙে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে থামে তাদের ইনিংস।

নাহিদ রানা ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার এই স্পেলেই সিরিজে সমতায় ফেরার লক্ষ্য হিসেবে বাংলাদেশের সামনে দাঁড়ায় ১৯৯ রানের সহজ টার্গেট।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নাহিদের ৫ উইকেটে ১৯৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

বিস্তারিত কমেন্টে