সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৪:৩৫
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

তেজগাঁও কলেজে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:১৪
শেয়ার: mail
তেজগাঁও কলেজে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

রাজধানীর তেজগাঁও কলেজে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিনের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানের শুরুতে কলেজ অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্বের উদ্বোধন করা হয়। এরপর গান ও নৃত্যের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ।

পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে টিএন্ডটি মাঠ অতিক্রম করে ইন্দিরা রোড হয়ে পুনরায় কলেজে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের রঙিন সাজ ও উৎসবমুখর উপস্থিতিতে চারপাশে ছড়িয়ে পড়ে বাংলা নববর্ষের আমেজ।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সবাইকে আনন্দঘন পরিবেশে একত্রিত করাই তাদের মূল লক্ষ্য।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বিস্তারিত কমেন্টে