রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান, ফলিত গণিত বিভাগের প্রভাষক মো. আশিক ইকবাল এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম।
রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এ নিয়োগ দেন। নবনিযুক্ত সহকারী প্রক্টররা রোববার সকালে দায়িত্বে যোগ দিয়েছেন।
এ সময় অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আব্দুল মান্নান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ নাইম ফারুকী, সহকারী প্রক্টর অধ্যাপক মো. জহুরুল ইসলাম, অধ্যাপক শেখ মো. নূরুজ্জামান ও অধ্যাপক যাহার-ই-তাসনীম প্রমুখ উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM