রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৬:৪৫
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

সহকারী জজ হওয়ায় ইবির দুই ছাত্রীকে খালেদা জিয়া হলের সংবর্ধনা

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:২১
শেয়ার: mail
সহকারী জজ হওয়ায় ইবির দুই ছাত্রীকে খালেদা জিয়া হলের সংবর্ধনা

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলের পক্ষ থেকে দুই ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় হলের প্রভোস্ট কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত দুই শিক্ষার্থী হলেন আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মোসা. সালমা খাতুন ও একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইয়াসমিন খাতুন।

অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক ড. এস এম আয়নুল হক আকন্দের সভাপতিত্বে সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীনসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সুপারিশপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলের অন্য আবাসিক ছাত্রীদের বিজেএসের প্রস্তুতি সম্পর্কে পরামর্শ দেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. এস এম আয়নুল হক আকন্দ বলেন, ‘আমার দায়িত্বভার বহন করার পর এটি আমার জন্য গৌরবের। আমার প্রাণপ্রিয় ছাত্রীরা যে সাফল্য অর্জন করেছে, সেটি শুধু হলের সাফল্য নয়, এটি সমগ্র বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। তাদের দুজনকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। আমার পক্ষ থেকে একটি ছোট সংবর্ধনা দিচ্ছি, যাতে সামনে এই হলের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে আরও সাফল্য অর্জন করতে পারে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সহকারী জজ হওয়ায় ইবির দুই ছাত্রীকে খালেদা জিয়া হলের সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে