মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩০:৩৬
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

নববর্ষে নাশকতা ঠেকাতে প্রস্তুত র‍্যাবের স্পেশাল ফোর্স: ডিজি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:৫৪
শেয়ার: mail
নববর্ষে নাশকতা ঠেকাতে প্রস্তুত র‍্যাবের স্পেশাল ফোর্স: ডিজি

র‌্যাব মহাপরিচালকের ব্রিফিং

সারাদেশে বাংলা নববর্ষ ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে যেকোনো ধরনের নাশকতা রোধে র‍্যাব সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) নববর্ষ উদযাপনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, রাজধানীর শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এসব এলাকায় চেকপোস্ট ও পর্যবেক্ষণ ব্যবস্থা বসানো হয়েছে।

তিনি আরও জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি সারা দেশে কন্ট্রোল রুম, চেকপোস্ট ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

র‍্যাব প্রধান বলেন, নববর্ষকে ঘিরে ইভটিজিং ও যৌন হয়রানি রোধেও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য বছরের তুলনায় এবার আরও নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে নববর্ষ উদযাপন হবে।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: নববর্ষ র‍্যাব

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নববর্ষে নাশকতা ঠেকাতে প্রস্তুত র‍্যাবের স্পেশাল ফোর্স: ডিজি

বিস্তারিত কমেন্টে