বাংলাদেশ ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ওএমএস’র চাল-আটা পাচারের সময় আটক, ৫০ হাজার টাকা জরিমানা Logo রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন Logo সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: প্রধানমন্ত্রী Logo সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩ Logo জামিনে মুক্ত হয়ে বিদ্যালয়ে যোগ দিলেন প্রধান শিক্ষিকা, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের প্রতিবাদ Logo মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড

মোবাইলে প্রবাসী যুবকের একাধিক বিয়ে, এলাকায় চাঞ্চল্য ও মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে মোবাইল ফোনের মাধ্যমে একাধিক বিয়ে ও সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই জকরিয়াটারী গ্রামে অভিযুক্ত যুবকের বাড়ির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা অভিযুক্ত ব্যক্তির ছবিসংবলিত পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে ‘বর তুমি কার?’ স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের নামে প্রতারণা এবং একাধিক সম্পর্ক গড়ে তোলা সামাজিক ও পারিবারিক মূল্যবোধের ওপর আঘাত।

তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, অভিযুক্ত যুবক বাবু মিয়া দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, তিনি মোবাইল ফোনে একই গ্রামের এক তরুণীকে বিয়ে করেন, যিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

এছাড়া পার্শ্ববর্তী গ্রামের আরেক তরুণীর সঙ্গেও একইভাবে মোবাইল ফোনে বিয়ের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, এসব বিয়ে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়নি, বরং ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে এবং ভবিষ্যতে দেশে ফিরে সংসার শুরুর আশ্বাস দেওয়া হয়েছিল।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বিষয়টি পারিবারিকভাবে ক্ষতির পাশাপাশি সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে।

এ বিষয়ে এখন পর্যন্ত অভিযুক্ত বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

kalprakash.com/SS

রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ওএমএস’র চাল-আটা পাচারের সময় আটক, ৫০ হাজার টাকা জরিমানা

মোবাইলে প্রবাসী যুবকের একাধিক বিয়ে, এলাকায় চাঞ্চল্য ও মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬