গাইবান্ধার ফুলছড়িতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে ‘এ প্লাস সংবর্ধনা–২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফুলছড়ি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জুনাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. সামিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মহানগর প্রকাশনা সম্পাদক মো. সাওন হাসান, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. ফাহিম মন্ডল এবং গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রুম্মান ফেরদৌস সরকার।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে ফুলছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM