বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫১:৩০
শিরোনাম
● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা ● এবার দেশের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন মেসি! ● বেতন কাঠামো বদলালেও বৈষম্য কাটেনি বেসরকারি শিক্ষকদের ● ফেসবুকে পুরনো ই-মেইল আইডি বদলাবেন যেভাবে ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা ● এবার দেশের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন মেসি! ● বেতন কাঠামো বদলালেও বৈষম্য কাটেনি বেসরকারি শিক্ষকদের ● ফেসবুকে পুরনো ই-মেইল আইডি বদলাবেন যেভাবে

পাবিপ্রবির ক্যাফেটারিয়ার তরকারিতে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৩
শেয়ার: mail
পাবিপ্রবির ক্যাফেটারিয়ার তরকারিতে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটারিয়ার খাবারে কেড়া পোকা পাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টায় ক্যাফেটারিয়ায় খাবার খাওয়ার সময় তরকারির মধ্যে কেড়া পোকা পাওয়া যায়।

জানা যায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা শেষে দুপুরের খাবার গ্রহণের জন্য ক্যাফেটারিয়ায় যান। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহের পর এক শিক্ষার্থী খাবার নিয়ে টেবিলে বসে খাওয়া শুরু করতে গেলে তরকারির মধ্যে একটি পোকা দেখতে পান। পরে তিনি বিষয়টি আশপাশের শিক্ষার্থীদের দেখিয়ে ক্যাফেটারিয়ার কর্মচারীদের জানান। এরপর ক্ষুব্ধ হয়ে তাঁরা খাবার না খেয়েই চলে যেতে বাধ্য হন।

ভুক্তভোগী ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রুহুল আমিন বলেন, ‘প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন খাবার হাতে পেলাম, তখন দেখি খাবারের মধ্যে একটি বড় আকারের কেড়া পোকা রয়েছে। সারা দিন পরীক্ষা দিয়ে এসে যদি এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার গ্রহণ করতে হয় এবং খাবারের মধ্যে এ ধরনের পোকা পাওয়া যায়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাব?’

তিনি আরও বলেন, ‘পরে আমরা কয়েকজন বন্ধু মিলে বিষয়টি নিয়ে কর্মচারীর কাছে অভিযোগ জানালে তাঁরা আমাদের আশ্বস্ত করার পরিবর্তে বলেন, “যা ইচ্ছা তাই করেন, যাকে পারেন বিচার দেন।” এ ধরনের আচরণে আমরা আরও হতাশ হয়েছি।’

এ বিষয়ে জানতে ক্যাফেটারিয়ার ম্যানেজার সোহানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সেন্ট্রাল ক্যাফেটারিয়ার তত্ত্বাবধায়ক ড. মো. একরামুল ইসলাম বলেন, এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন। হয়তো রান্নার পরে পোকাটি এসেছিল। আগে পড়লে তা সিদ্ধ হয়ে সব শেষ হয়ে যেত। তিনি বলেছেন, পরবর্তী সময়ে যেন তাঁরা এ বিষয়ে সতর্ক থাকেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবির ক্যাফেটারিয়ার তরকারিতে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বিস্তারিত কমেন্টে