বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫২:১৫
শিরোনাম
● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা ● এবার দেশের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন মেসি! ● বেতন কাঠামো বদলালেও বৈষম্য কাটেনি বেসরকারি শিক্ষকদের ● ফেসবুকে পুরনো ই-মেইল আইডি বদলাবেন যেভাবে ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা ● এবার দেশের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন মেসি! ● বেতন কাঠামো বদলালেও বৈষম্য কাটেনি বেসরকারি শিক্ষকদের ● ফেসবুকে পুরনো ই-মেইল আইডি বদলাবেন যেভাবে

ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৯
শেয়ার: mail
ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্রিপেয়ারিং ফর ইউর ক্যারিয়ার: এমপ্লয়ার এক্সপেক্টেশনস অ্যান্ড ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিডিজবসের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন বিডিজবস ডটকম লিমিটেডের ডিজিএম মোহাম্মদ আলী ফিরোজ। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। কী-নোট স্পিকার ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘একটি রাষ্ট্রের পক্ষে সব নাগরিককে সরকারি চাকরিতে নিয়োজিত করা সম্ভব নয়। এ বাস্তবতা বিবেচনায় রেখে বর্তমান সরকার কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মাধ্যমে নিজেকেই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে হবে এবং শিল্পসংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে হবে। এ জন্য নিজেকে এমনভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে, যেন চাকরির জন্য নিজেকে অপেক্ষা করতে না হয়; বরং কর্মক্ষেত্রই যোগ্যতার কারণে তাকে খুঁজে নেবে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য কোনো শিক্ষার্থীকে মূল্যায়নের ক্ষেত্রে শুধু তাঁর একাডেমিক ফলাফলই বিবেচ্য নয়। রক্তদান কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কোনো প্রাকৃতিক দুর্যোগে একজন শিক্ষার্থী কীভাবে দায়িত্বশীলতার সঙ্গে নিজেকে উপস্থাপন করেছে, সেসব বিষয়ও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি এসব কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, যাতে ভবিষ্যতে সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে সক্ষমতার সঙ্গে তা পালন করতে পারে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে