রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০৭:১৯

পাবিপ্রবিতে নিরাপত্তা শাখার নতুন দায়িত্ব পেলেন একরামুল হক

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:১৬
শেয়ার: mail
পাবিপ্রবিতে নিরাপত্তা শাখার নতুন দায়িত্ব পেলেন একরামুল হক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নিরাপত্তা শাখায় নিরাপত্তা কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার একরামুল হক। একই সঙ্গে আইকিউএসিতে কর্মরত সেকশন অফিসার শেখ মাহমুদ কাননকে নিরাপত্তা শাখার সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত একরামুল হক নিরাপত্তা শাখার নিরাপত্তা কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা পাবেন।

এ ছাড়া সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারে কর্মরত উপ-রেজিস্ট্রার এস এম জহুরুল ইসলামকে দাপ্তরিক প্রয়োজনের স্বার্থে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে স্ব-পদে বদলি করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর একরামুল হক বলেন, ‘নিরাপত্তা কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের অঙ্গীকার করছি। ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। নিয়মিত টহল, প্রবেশ-বহির্গমন নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরাপত্তা কর্মীদের দায়িত্বশীলতা ও সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করা হবে। কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত ঘটনা চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সবার সহযোগিতায় একটি নিরাপদ, সুশৃঙ্খল ও আস্থার ক্যাম্পাস গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

অফিস আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে নিরাপত্তা শাখার নতুন দায়িত্ব পেলেন একরামুল হক

বিস্তারিত কমেন্টে