বাংলাদেশ ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

গত ১৫ বছরে শিক্ষার কোনো উন্নতি হয়নি: ববি হাজ্জাজ

ছবিঃসংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রূপগঞ্জের তারাব পৌর মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষাক্ষেত্রে কোনো উন্নতি হয়নি। এত বছরেও কোনো সুস্পষ্ট পরিকল্পনা বা ভিশন ছিল না।

তিনি বলেন, এ পর্যায়ে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিশন নিয়ে কাজ করছেন। বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস করার পর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, ফলে ভর্তি প্রক্রিয়ায় লটারি চালু করতে হচ্ছে।

ববি হাজ্জাজ আরও বলেন, দেশের লক্ষ্য খুব সীমিত, অন্তত ৬৫ শতাংশ শিক্ষার্থী যেন ভালোভাবে বাংলা বলতে পারে। বিপুল অর্থ ব্যয়ে অবকাঠামো তৈরি হলেও শিক্ষার মানোন্নয়ন হচ্ছে না। এজন্য কারিকুলাম, শ্রেণিকক্ষ এবং শিক্ষার পরিবেশ উন্নত করা প্রয়োজন।

তিনি বলেন, শ্রেণিকক্ষে সঠিক শিক্ষক নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে শিক্ষার মান উন্নত করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ২০২৬ সালে একটি নতুন বাংলাদেশ দেখতে চান তিনি। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সরকার অবকাঠামো উন্নয়ন করতে পারলেও মেধাবী শিক্ষার্থী তৈরি করা সম্ভব হয় না, এজন্য শিক্ষকদের সক্রিয় ভূমিকা দরকার।

মুখ্য আলোচক অধ্যাপক ড. মো. আবদুস সালাম বলেন, করোনা ও সাম্প্রতিক সময়ে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে। বাংলাদেশে শিক্ষায় রাজনৈতিক প্রভাবও একটি বড় সমস্যা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এছাড়া পুলিশ সুপার, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদরা বক্তব্য দেন।

kalprakash.com/SS

রবিবার, ১২ এপ্রিল ২০২৬
গত ১৫ বছরে শিক্ষার কোনো উন্নতি হয়নি: ববি হাজ্জাজ
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

গত ১৫ বছরে শিক্ষার কোনো উন্নতি হয়নি: ববি হাজ্জাজ

প্রকাশিত: ০২:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬