জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘কোয়ালিটি কন্ট্রোলার – ওভেন’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ২০ আগস্ট থেকেই এ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ:
-
প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড
-
পদের নাম: কোয়ালিটি কন্ট্রোলার – ওভেন
-
পদসংখ্যা: ৩টি
-
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
-
অন্যান্য যোগ্যতা: ওভেন গার্মেন্টসে কাজের দক্ষতা
-
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা
-
চাকরির ধরন: ফুলটাইম
-
কর্মক্ষেত্র: অফিসে
-
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
-
বয়সসীমা: ৩৫ থেকে ৫০ বছর
-
কর্মস্থল: ঢাকা
-
বেতন: মাসিক ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা
-
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস এবং প্রতি বছর বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) সুবিধা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ইজি ফ্যাশন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট (easyfashion.com.bd) কিংবা সংশ্লিষ্ট অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬।
kalprakash.com/IM