বাংলাদেশ ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo পরিবেশ রক্ষায় শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান Logo হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতার আহ্বান ওমানের Logo হরমুজের পর আরও রপ্তানি করিডোর বন্ধের হুমকি আইআরজিসির Logo ১৫ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, ম্যাচের ভাগ্য গড়বেন কি মেসি? Logo সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও আর্জেন্টিনা, পরিসংখ্যানে এগিয়ে কে? Logo আর্জেন্টিনা ম্যাচের আগে সুসংবাদ পেল ইংল্যান্ড Logo দুর্যোগে গুজব নয়, যাচাইকৃত তথ্য প্রচারই ইসলামের শিক্ষা

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে জেলা প্রশাসক

পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বকুলতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করব এবং সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দেব।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত রাতে বকুলতলা বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিদর্শনের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায়

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশিত: ০৬:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬