শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১৫:০০
শিরোনাম
● ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুরের বিশুদ্ধ পানি ● কেরানীগঞ্জে কৃষিজমি দখল ও ভরাটের অভিযোগ, মধু সিটির বিরুদ্ধে ক্ষোভ ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন ● হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল ● চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল ● কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা ● ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুরের বিশুদ্ধ পানি ● কেরানীগঞ্জে কৃষিজমি দখল ও ভরাটের অভিযোগ, মধু সিটির বিরুদ্ধে ক্ষোভ ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন ● হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল ● চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল ● কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ছয় শিক্ষার্থীর ৮ পদক জয়

মোঃ নাফিস মোর্শেদ চৌধুরী, হাবিপ্রবি প্রতিনিধি
মোঃ নাফিস মোর্শেদ চৌধুরী, হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪১
শেয়ার: mail
আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ছয় শিক্ষার্থীর ৮ পদক জয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতা ২০২৬-২৭-এ অংশ নিয়ে স্বর্ণ, রৌপ্য ও তাম্রপদক মিলিয়ে মোট ৮টি পদক অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছয় শিক্ষার্থী। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেন তাঁরা।

পদকজয়ী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ক্ষণশ্রী সরকার। তিনি কুমিতে ইভেন্টে স্বর্ণপদক এবং কাতা ইভেন্টে তাম্রপদক অর্জন করেন। কৃষি অনুষদের ২০২১ ব্যাচের শিক্ষার্থী তাহমিদা মারজান কুমিতে ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেন। পরিসংখ্যান বিভাগের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী অলিউর রহমানও কুমিতে ইভেন্টে রৌপ্যপদক লাভ করেন।

এ ছাড়া ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান কুমিতে ও কাতা—উভয় ইভেন্টে তাম্রপদক অর্জন করেন। পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৬ ব্যাচের শিক্ষার্থী তৌফিক আহমেদ এবং একই বিভাগের শিক্ষার্থী গহন ইকবাল স্পন্দন কুমিতে ইভেন্টে তাম্রপদক অর্জন করেন।

প্রতিযোগিতায় হাবিপ্রবি কারাতে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের কারাতে ডোজোর প্রশিক্ষক লাভরাজ আচার্য্য। দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।

দলের এ সাফল্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কোচ লাভরাজ আচার্য্য বলেন, “ধন্যবাদ হাবিপ্রবি প্রশাসনকে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের সহযোগিতা পেলে কারাতে দল ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের নাম সমুন্নত রাখতে পারবে।”

উল্লেখ্য, কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণের দ্বিতীয় বছরেই হাবিপ্রবি দলের এমন অর্জন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ও প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে এ দলের সাফল্যের পরিধি আরও বাড়বে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ছয় শিক্ষার্থীর ৮ পদক জয়

বিস্তারিত কমেন্টে