বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৭:৫৩
শিরোনাম
● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২৯
শেয়ার: mail
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির নৌবাহিনীর প্রধান আলী ওজমাঈ এ দাবি করেছেন।

তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরের একটি দ্বীপে অবস্থিত আইআরজিসির অপারেশনাল ইউনিট পরিদর্শনকালে তিনি এ বক্তব্য দেন।

আলী ওজমাঈ বলেন, হরমুজ প্রণালির জলপথ নিয়ন্ত্রণের পাশাপাশি এর কেন্দ্রস্থল পর্যন্ত ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে ইরান।

তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজের শান্তিপূর্ণ ও নিরাপদ চলাচল ইরানের বৈধ সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর নির্ভরশীল।

উল্লেখ্য, হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের বড় একটি অংশ পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির

বিস্তারিত কমেন্টে