বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৫৯:২৯
শিরোনাম
● শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● ছয় বছরেও ফেরেনি মোটরসাইকেল, এবার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ চিতলমারীর ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ● সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও ● চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ● বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● ছয় বছরেও ফেরেনি মোটরসাইকেল, এবার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ চিতলমারীর ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ● সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও ● চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ● বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৪১
শেয়ার: mail
চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে পাবনার চাটমোহরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার।

উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি চিকিৎসক ডা. উম্মে আরেফিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন, পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম, পুরস্কারপ্রাপ্ত ডেইরি খামারি সুলতানা পারভীন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু ও চাটমোহর মহিলা দলের নেত্রী রহিমা রেজা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখতে এ খাতের উন্নয়নের বিকল্প নেই। এ জন্য খামারিদের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও পোলট্রি পালনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি প্রাণীর রোগবালাই প্রতিরোধ, উন্নত জাতের সম্প্রসারণ, নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন এবং দুধে ভেজাল রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, উৎপাদিত প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে রপ্তানির উপযোগী করতে হবে। এ ক্ষেত্রে খামারিদের প্রশিক্ষণ, সরকারি সহযোগিতা এবং আধুনিক সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ সময় দুধ, ডিম ও মাংস সংরক্ষণের জন্য আধুনিক রক্ষণাগার নির্মাণের দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানে স্থানীয় খামারি, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

বিস্তারিত কমেন্টে