বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩৮:৩৬
শিরোনাম
● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:১৬
শেয়ার: mail
ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার অধীন লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে।

২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তার হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে এলে আলোচনায় আসেন মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পাশাপাশি বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।

তবে কী মামলায় এবং কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানাতে পারেনি ডিবি সূত্র। গ্রেপ্তারের কারণ সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

বিস্তারিত কমেন্টে