শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৮:৫৫
শিরোনাম
● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠনের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠনের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির

রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে মানহানি এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. এরশাদুল হক মন্ডল রাঙামাটি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।

২৫ নভেম্বর ২০২৬ তারিখে করা আবেদনে তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন মোবাইল নম্বর ও মেসেঞ্জার ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাঁকে হয়রানি করে আসছে। চক্রটির সদস্যরা তাঁর নামে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন নম্বর থেকে হুমকি দিচ্ছেন।

আবেদনে বলা হয়, চক্রটির সদস্যরা তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা না দিলে তাঁর নামে তৈরি করা মিথ্যা ও সুপার এডিট করা ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

আবেদনকারী আরও উল্লেখ করেন, রাবেল নামের এক ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে তাঁর সন্দেহ। ওই ব্যক্তি সরাসরি তাঁর সামনে না এসে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে তাঁকে বারবার হয়রানি করছেন। তবে ওই ব্যক্তির প্রকৃত পরিচয়, ঠিকানা ও ব্যবহৃত মোবাইল নম্বর সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁর জানা নেই বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে কয়েকটি মোবাইল নম্বর উল্লেখ করে বলা হয়, এসব নম্বর থেকে তাঁকে হুমকি ও চাঁদা দাবির বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অশ্লীল ও মিথ্যা ভিডিও-ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতা ও মানসিক উদ্বেগের মধ্যে রয়েছেন।

আবেদনকারী জানান, বিষয়টি তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা, তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য অনুসন্ধান এবং চাঁদা দাবি, প্রতারণা, হুমকি ও অপপ্রচারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে তিনি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বিস্তারিত কমেন্টে